Posts

অনগ্রসর শ্রেণীকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তবের যে যে সুবিধাগুলি দেওয়া হবে সে সম্বন্ধে পদক্ষেপের সুনির্দিষ্ট রূপরেখা

অনগ্রসর শ্রেণীকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তবের যে যে সুবিধাগুলি দেওয়া হবে সে সম্বন্ধে পদক্ষেপের সুনির্দিষ্ট রূপরেখা - ( ক ) জাতিগত শংসাপত্র প্রদান ( নতুন আবেদন ) - • আবেদনকারী , সােজাসুজি যে টেবিলে এই কাজ করা হচ্ছে সেখানে চলে যাবেন ।  • সেই টেবিলে গিয়ে নিজের চাহিদা জানাবেন ।  • চাহিদা অনুযায়ী তাঁর জন্য আন্তর্জাল online- এ আবেদন করে দেওয়া হবে । ঐ টেবিলে যাঁরা আছেন তাঁরা মূলতঃ তথ্যগুলি জেনে আবেদন পত্র পূরণ করে দেবেন । এ ছাড়া ঐ আবেদন পূরণ হয়ে গেলে খতিয়ে দেখে , আবেদনকারিকে প্রাপ্তিস্বীকার ও পূরণ হওয়া আবেদন পত্রের প্রতিলিপি দেবেন ।  • যদি আবেদনকারীর কাছে অন্য তথ্যাদি থাকে , এবং বাবার দিক থেকে কোনাে শংসাপত্র থেকে থাকে যাতে করে ঐ আবেদনকারীকে নির্দিষ্ট ভাবে তপঃ বা আদিবাসী হিসেবে চিহ্নিত করা যায় তাহলে তাঁর আবেদনটি মহকুমা শাসক | কলকাতার ক্ষেত্রে DWO Kolkata- র কাছে শংসাপত্র দেওয়ার জন্য সুপারিশ করে পাঠানাে যেতে পারে ।  • অন্যান্য অনগ্রসর জাতিভুক্ত আবেদনকারীর ক্ষেত্রে Creamy layer- এ থাকার নথিটা এক্ষেত্রে খতিয়ে দেখতে হবে । যদি সেই নথি ঠিক থাকে এবং অনগ্রসর জাতিভুক্ত বল...

MGNREGS Scheme | How to apply for MGNREGS or Job Cards and get work | ১০০ দিনের কাজ আবেদন পদ্ধতি এবং কিভাবে কাজ পাওয়া যাবে তার তথ্য

১০০ দিনের কাজ  দুয়াবে সরকার  মহাত্মা গান্ধী এন আর ই জি এ প্রকল্পে শ্রমিকদের বছরে ১০০ দিনের কাজের সুরক্ষা দেওয়া হয় । প্রত্যেক গ্রামীণ পরিবার ১০০ দিনের কাজ পেতে পারে । জব কার্ডের আবেদন করার ১৫ দিনের মধ্যে জব কার্ড প্রদান করা হবে ও কাজের আবেদন পাওয়ার ১৫ দিনের মধ্যে কাজ প্রদান করা হবে ।  জব কার্ডের জন্য আবেদন - জব কার্ডের জন্য আবেদন করা যায় সাদা কাগজে বা নির্দিষ্ট ফর্মে । ফর্ম পাওয়া যাবে ক্যাম্পে বা গ্রাম পঞ্চায়েতের অফিসে । যে কোন পরিচয়পত্র যেমন ভােটার কার্ড এবং ব্যাঙ্কের অ্যাকাউন্টের তথ্য প্রয়ােজন ।  কাজের দাবী - সাদা কাগজে বা নির্দিষ্ট ফর্মে কাজের জন্য আবেদন করা যেতে পারে । নির্দিষ্ট ফর্মগুলি ক্যাম্পে বা গ্রাম পঞ্চায়েতের অফিসে পাওয়া যাবে । ১০০ দিনের কাজ ( এম জি এন আর ই জি এ ) সংক্রান্ত কিছু প্রশ্ন ও উত্তর - ১. কারা জব কার্ডের জন্য আবেদন করতে পারে  ?  👉 গ্রামের যে কোন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি আবেদন করতে পারে ৷ ২. কিভাবে জব কার্ডের জন্য   আবেদন করা যাবে ?  👉 জব কার্ডের জন্য গ্রাম পঞ্চায়েত অফিস বা ক্যাম্প অফিসে ।নির্ধারিত ফর্মে বা সাদা...

Sukanya Samriddhi Yojana I সুকন্যা সমৃদ্ধি যোজনা

Image
🔘ভারতের কোনও মেয়ে যাতে পিছিয়ে না থাকে সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করার কথা ভেবেছেন। মূলত ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ যোজনারই অংশ এই সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই যোজনায় মূলত সুদ ও ট্যাক্স সম্পর্কিত লাভ প্রদান করা হবে। বিগত ২০১৪ সালের ২ ডিসেম্বর এই যোজনা প্রস্তাবিত হয়। সে বছরের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী অরুণ জেটলি এই যোজনার কথা ঘোষণা করেন। এরপর ২০১৫ সালের ২২ জানুয়ারি এটি চালু করা হয়। মেয়েদের শিক্ষার পথকে সুগম করতে কেন্দ্র সরকারের নেওয়া এই পদক্ষেপ ভারতের মেয়েদের ভবিষ্যতের জন্য লাভদায়ক তো বটেই, পাশাপাশি আপনার মনের চিন্তাও অনেকক্ষেত্রেই দূর করতে সক্ষম। কন্যার শিক্ষা ছাড়াও তার বিয়ের সময়েও আপনকে টাকা নিয়ে ভাবতে হবে না। আপনি নিজেও জানতে পারবেন না, আপনার সল্প সঞ্চয় কিভাবে আপনার কন্যা সন্তানের ভবিষ্যত সুরক্ষিত করেছে। আপনার কন্যাসন্তানের জন্যই কেন্দ্রীয় প্রকল্পের এই লগ্নি। এর বৈশিষ্ট হল, মেয়ের ২১ বছর বয়সে যখন প্রকল্পটি ম্যাচিওর করবে তখন সেই সঞ্চয় সরাসরি তাঁর ব্যাংক অ্যাকাউন্টেই জমা পড়বে। বছরে ₹১.৫ লাখ করে রাখলে ২১ বছর পরে সঞ্চয়ের অঙ্ক হতে পারে ₹৭৯ লাখ (প্রা...

Karmai Dharma Project in West Bengal | কৰ্মই ধর্ম প্রকল্প

Image
✔️বেকার যুবক যুবতীদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় -এর " কর্মই ধর্ম " বাঁকুড়ার খাতরায় প্রশাসনিক বৈঠক থেকে বিধানসভা নির্বাচনের আগে গ্রাম বাংলার বেকার যুবক যুবতীদের জন্য নতুন একটি প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তাঁর বক্তব্য রাখার সময় বলেন, “আমরা আগামী দিন আরও দু’লক্ষ ছেলেমেয়েকে কাজের সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করছি।” আর এই ঘোষণার মধ্য দিয়েই তিনি এদিন নতুন প্রকল্পের ঘোষণা করলেন ‘কর্মই ধর্ম’ ৷ নতুন এই প্রকল্প সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দেখবেন মাছওয়ালা মাছ বিক্রি করে। একটা সাইকেল নিয়ে যায়। পিছনে একটা ঠান্ডা বাক্স থাকে। আমরা ঠিক করেছি সমবায় ব্যাঙ্ক থেকে দু’লক্ষ ছেলেমেয়েকে একটা করে বাইকের ব্যবস্থা করে দেব। যে বাইকের পিছনে একটা করে বাক্স থাকবে। ওই বাক্সতে করে আপনারা জামাকাপড়, শাড়ি, আলু পেঁয়াজ বিক্রি করতে পারবেন।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী, “কোন কাজই খারাপ নয়। দু’লক্ষ মানুষকে কাজের সুযোগ করে দেওয়া মানে হল ১০ লক্ষ মানুষের অন্নসংস্থান হওয়া। যে কারণে আমরা এই প্রকল্পের ...

Duare Sarkar Campaign in West Bengal | দুয়ারে সরকার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার

Image
  🔘মঙ্গলবার থেকেই শুরু হয়ে গেল, ‘দুয়ারে দুয়ারে সরকার’। রাজ্যের প্রতিটি জেলায়, প্রতিটি ব্লকে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য সরকারের এই প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার বাঁকুড়ার খাতড়ার প্রশাসনিক সভা থেকে ঘোষণা করেন এই প্রকল্প।  ✔️কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে ? এই প্রকল্পে মোট ১০টি পরিষেবাকে গুরুত্ব দেওয়া হবে। যেগুলির সুযোগ-সুবিধা দিতে জনগণের কাছে পৌঁছে যাবে সরকার। ‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রকল্পের জন্যে যে ১০টি প্রকল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে তা হল,  ১. খাদ্যসাথী,  ২. স্বাস্থ্যসাথী,  ৩. জাতিগত শংসাপত্র দান,  ৪. শিক্ষাশ্রী,  ৫. কন্যাশ্রী,  ৬. রুপশ্রী,  ৭. ঐক্যশ্রী,  ৮. জয় জোহর,  ৯. তফশিলি বন্ধু,  ১০. একশো দিনের কাজ।  এই সব কটি প্রকল্প সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে যুক্ত রয়েছে। ফলে এই সব প্রকল্পগুলি সম্পর্কে অভাব-অভিযোগ শুনতে গ্রামীণ ও পুরসভা এলাকায় শিবির করবেন সরকারি বিভিন্ন দফতরের আধিকারিকরা। আর জেলায় জেলায় সব প্রকল্পের প্রধান দায়িত্বে থাকবেন জেলাশাসক।  ✔️কবে থেকে শুরু হচ্ছ এবং কতদিন চলবে ? মোট ৪ ভাগে ...